**মোবাইলের ব্রাউজারেই খোলা যাবে; অ্যাকসেস করার জন্য আলাদা অ্যাপ-এর প্রয়োজন নেই।**
## কী ভাবে পাওয়া যাবে
### ১. হোম পেজ
[[প্রথম পাতা|প্রথম পাতা]]-ই হল এই সাইটের প্রথম পাতা বা হোম পেজ। এখানে লেটেস্ট নোটিস, সাম্প্রতিক ক্লাসের তালিকা এবং অন্যান্য সেকশানে যাওয়ার লিঙ্ক আছে।

*ছবি ১ — আসছে* <!-- প্রথম পাতার শুরু। মোবাইলে নিচের অংশ দেখতে আঙুল দিয়ে ওপরে সোয়াইপ করুন। -->
### ২. হ্যামবার্গার মেনু
1. উপরে বাঁ দিকে **☰**, অর্থাৎ তিনটি দাগের মেনু-আইকনে ট্যাপ করুন।
2. বিভিন্ন সেকশানে নাম দেখা যাবে। যেমন **01 - রবীন্দ্ররচনা**, **03 - ক্লাস লেকচার**, **04 - রবীন্দ্রসাহিত্য পাঠক্রম**।
3. কোনও বিভাগের ডান পাশে তীর > থাকলে সেটিতে ট্যাপ করে ভেতরের সাবমেনু খুলুন।
4. সাবমেনুতে বিভিন্ন পেজের লিঙ্ক রয়েছে। এই সাইটে যা কিছু <span title="#d94801 burnt orange" style="white-space: nowrap; font-family: Ruposhi Bangla UI Uni; font-size: 0.95em; cursor: help;"><font color="#d94801">এই রঙের</font></span> তা-ই লিঙ্ক। ট্যাপ করলে কিছু না কিছু খোলার কথা বা অন্ততঃ দেখানোর।
5. যে লেকচারটি বা বিষয়টি পড়তে চান, তার লিঙ্কটি ট্যাপ করুন। মেনু পড়ার জায়গা ঢেকে রাখলে মেনু-আইকনে ☰ আবার ট্যাপ করে দেখুন।
- **মনে রাখুন**:
- তীর > চিহ্ন বা টগ্ল্ বাট্ন এক্সপ্যান্ড বা কলাপ্স্ করে
- পেজের <span title="#d94801 burnt orange" style="white-space: nowrap; font-family: Ruposhi Bangla UI Uni; font-size: 0.95em; cursor: help;"><font color="#d94801">লিঙ্ক</font></span> নতুন পাতা খোলে
- কোনও সেকশানের নাম ট্যাপ করার পর শুধু তালিকা খুললে, তার ভেতর থেকে প্রয়োজনীয় পেজের নাম বেছে নিন
- আর এই তীর ← চিহ্নটি অন্য কোন পেজে নিয়ে যেতে চায়

*ছবি ২ — আসছে* <!-- প্রথম পাতার শুরু। মোবাইলে নিচের অংশ দেখতে আঙুল দিয়ে ওপরে সোয়াইপ করুন। -->
## ৩. নতুন ক্লাস বা নোটিস দেখুন
প্রথম পাতায় একটু নিচের দিকে নামুন
- **সাম্প্রতিক নোটিস**: ক্লাসের শিডিউল ও অনুষ্ঠানের খবর। পুরনো নোটিসের জন্য **সব নোটিস দেখুন →**।
- **সাম্প্রতিক ক্লাস-লেকচার**: সর্বশেষ ছ'টি ক্লাসের লিঙ্ক এখানে থাকার কথা। প্রয়োজনের বা পছন্দের ক্লাসের লিঙ্কে ট্যাপ করে বিশদে দেখুন।
- আগের ক্লাসগুলি পেতে **সব ক্লাস-লেকচার →** ট্যাপ করুন।

*ছবি ৩ — আসছে* <!-- প্রথম পাতার শুরু। মোবাইলে নিচের অংশ দেখতে আঙুল দিয়ে ওপরে সোয়াইপ করুন। -->
## ৪. সার্চ বক্সে লিখে খুঁজুন
1. মেনু খুলুন
2. প্রথম পাতার লিঙ্ক-এর ওপরেই সার্চ বক্স দেখতে পাবেন
3. যে কোন নাম/তারিখ/ওয়ার্ড বা ফ্রেজ টাইপ করে সার্চ করা যাবে
4. যে কোন নাম/তারিখ/ওয়ার্ড বা ফ্রেজ ... লেখা সার্চ বক্সে ট্যাপ করুন
5. একটি শব্দ বা নাম লিখুন। যেমন **জীবনস্মৃতি**, **অভ্র বসু**, অথবা **24**, **অক্টোবর**
6. রেজাল্ট আসার জন্য একটু অপেক্ষা করুন
7. একই রচনা/ক্লাস লেকচার/বিষয়ের নামে একাধিক রেজাল্ট আসতে পারে। রেজাল্ট-এ নাম ও তার নিচের সেকশান মিলিয়ে নির্দিষ্ট পেজটিতে ট্যাপ করুন
— কিছু না পেলে ছোট শব্দ দিয়ে আবার খুঁজুন
*ছবি ৪ — আসছে *<!-- ফলাফলের নিচের ছোট লেখায় পাতাটি কোন বিভাগে আছে বোঝা যায়। মূল রচনা ও ক্লাসের নোট বেছে নেওয়ার সময় সেটি দেখুন। -->
## ৫. আগের পাতায় বা হোমে ফিরুন
- আগের পাতায় ফিরতে ফোন বা ব্রাউজারের **Back বাট্ন্ ** ব্যবহার করুন।
- হোমে ফিরতে সাইটের নাম বা রবীন্দ্রনাথের লোগোতে ট্যাপ করুন।
- পাতায় [[প্রথম পাতা|← হোম]] লিঙ্ক থাকলে সেটিও ব্যবহার করতে পারেন।
## ৬. সেভ করুন বা শেয়ার করুন
যে পেজ সেভ করে রাখতে চান, সেটি খুলে ব্রাউজারে **Bookmark / বুকমার্ক** করুন। শেয়ার করার জন্য সেই পেজটির অ্যাড্রেস কপি করুন, বা ব্রাউজারের **Share / শেয়ার** ব্যবহার করুন।
<!--## ধাপে ধাপে স্ক্রিন-ক্যাপচার
নিচের GIF-এ এই ক্রমটি দেখানো হয়েছে:
**প্রথম পাতা → খোলা মেনু → ক্লাসের বিভাগ → সাম্প্রতিক ক্লাস → সব ক্লাসের সূচি।**
 -->
---
### কোথাও আটকে গেলে
- **মেনু নেই:** পেজের ওপরের দিকে যান এবং ☰ চিহ্নটি খুঁজুন। ডেস্কটপে বা বড় স্ক্রিনে মেনু আগেই বাঁ দিকে খোলা থাকতে পারে।
- **ক্লাস নেই:** সাম্প্রতিক তালিকার বদলে [[00 - ক্লাস ও লেকচারের সূচি|সব ক্লাসের সূচি]] বা সার্চ বক্স ব্যবহার করুন।
- **পাতা খালি বা ছবি আসছে না:** একটু অপেক্ষা করে রিফ্রেশ করুন। অনেক পেজের কাজ এখনও চলছে।
- **লেখা ছোট:** ব্রাউজারে Zoom বা ফন্টের সাইজের বাড়ানোর উপায় থাকলে সেটাই ব্যবহার করুন। বড় ছবি বা চওড়া তালিকা দেখতে ফোন আড়াআড়ি করে নিতে পারেন।
- ভুল লিঙ্ক বা অন্য সমস্যা পেলে [[বিশেষ দ্রষ্টব্য ও অনুরোধ|আমাদের জানান]]। যে পাতায় সমস্যা হয়েছে তার ঠিকানাও সঙ্গে দিলে খুব ভাল হয়।
<!-- > > **ছবির পরিচয়:** স্ক্রিনশটগুলি ৩রা অক্টোবর ২০২৬-এ সাইটের কম্পিউটার-দৃশ্য থেকে নেওয়া। GIF-গুলি সেই আসল স্ক্রিন-ক্যাপচারের ধারাবাহিক প্রদর্শন। মোবাইলে মেনুর অবস্থান ও পাতার বিন্যাস কিছুটা আলাদা হতে পারে। -->
#### সার্চ করে নিন
[[প্রথম পাতা|← হোম]]
**ক্লাস খুঁজতে তারিখ, শিক্ষক/উপস্থাপকের নাম, পত্র-অর্ধ অথবা আলোচ্য রচনার নাম যে কোন কিছুই ব্যবহার করতে পারেন।** সব কিছু মনে রাখার দরকার নেই—যে একটি তথ্য জানলেই হবে।
#### কোন পথে খুঁজবেন
| কী খুঁজছেন | কোথায় যাবেন |
| ---------------------------------- | ---------------------------------------------------------------- |
| সর্বশেষ ক্লাসগুলি | [[প্রথম পাতা\|হোম]]-এর **সাম্প্রতিক ক্লাস-লেকচার** |
| আগের কোনও দিনের ক্লাস | [[00 - ক্লাস ও লেকচারের সূচি\|ক্লাস ও লেকচারের সূচি]] |
| একজন উপস্থাপকের ক্লাস | [[01 - উপস্থাপক অনুযায়ী ক্লাস\|উপস্থাপক অনুযায়ী ক্লাস]] |
| নির্দিষ্ট পত্র বা অর্ধের ক্লাস | [[02 - পত্র-অর্ধ অনুযায়ী ক্লাস\|পত্র-অর্ধ অনুযায়ী ক্লাস]] |
| নাম, বিষয় বা পাঠের নম্বর জানা আছে | মেনুর *যে কোন নাম/তারিখ/ওয়ার্ড বা ফ্রেজ ... * লেখা সার্চ বক্সে ট্যাপ করুন ... |
মোবাইলে এই লিঙ্কগুলিতে সরাসরি ট্যাপ করতে পারেন। মেনু দিয়েও একই পাতাগুলি খুলতে পারবেন।
#### তারিখ ধরে ক্লাস খুঁজুন
1. [[00 - ক্লাস ও লেকচারের সূচি|ক্লাস ও লেকচারের সূচি]] খুলুন। হোমে **সব ক্লাস-লেকচার →** ট্যাপ করলেও এই পাতা খুলবে।
2. তারিখগুলি দেখুন। নতুন ক্লাসগুলি ওপরের দিকে, আগেরগুলি নিচে থাকে।
3. যে দিনের ক্লাস চাইছেন, তার নিচের লিঙ্কে ট্যাপ করুন। একই দিনে ৩টে ক্লাস থাকতেই পারে।

*ছবি ১ — আসছে* <!-- তারিখ অনুযায়ী সব ক্লাসের সূচি। ফোনে নিচে নামতে আঙুল দিয়ে ওপরে সোয়াইপ করুন।* -->
#### শিক্ষক/উপস্থাপকের নাম ধরে খুঁজুন
[[01 - উপস্থাপক অনুযায়ী ক্লাস|উপস্থাপক অনুযায়ী ক্লাস]] খুলে পছন্দের উপস্থাপকের নাম খুঁজুন। তাঁর নামের নিচে থাকা তালিকা থেকে ক্লাস বেছে নিন।
উপস্থাপকদের নাম বর্ণানুক্রমে সাজানো; একজনের ক্লাসগুলি পুরনো থেকে নতুন ক্রমে রাখা আছে। শুরু থেকে ধারাবাহিকভাবে পড়তে এই তালিকা সুবিধাজনক।

ছবি ২ — আসছে <!-- তারিখ অনুযায়ী সব ক্লাসের সূচি। ফোনে নিচে নামতে আঙুল দিয়ে ওপরে সোয়াইপ করুন -->
#### পত্র-অর্ধ ধরে খুঁজুন
[[02 - পত্র-অর্ধ অনুযায়ী ক্লাস|পত্র-অর্ধ অনুযায়ী ক্লাস]] খুলুন। যে পত্র ও অর্ধ দরকার, সেই শিরোনামের নিচে ক্লাসের তালিকা দেখুন। যেমন **0401 চতুর্থ পত্র - প্রথমার্ধ**।
**কোডের সঙ্গে পত্র ও অর্ধের পুরো নামও মিলিয়ে নিন।** কোনও ক্লাসের পত্র-অর্ধ লেখা না থাকলে সেটি “পত্র-অর্ধ উল্লেখ নেই” অংশে থাকতে পারে।

*ছবি ৩ — আসছে <!-- তারিখ অনুযায়ী সব ক্লাসের সূচি। ফোনে নিচে নামতে আঙুল দিয়ে ওপরে সোয়াইপ করুন -->
#### খোঁজার ঘর ব্যবহার করুন
মোবাইলে মেনু খুলে **Search page or heading...** ঘরে লিখুন।
- **জীবনস্মৃতি** লিখলে রচনার পাতা, পাঠক্রম এবং ক্লাসের নোটের ফলাফল আসতে পারে।
- **পাঠ 24** লিখলে সেই নম্বরের ক্লাস খুঁজে পাওয়া সহজ।
- **শ্রীলা বসু** বা অন্য কোনও উপস্থাপকের নাম দিয়েও চেষ্টা করতে পারেন।
<!-- [জীবনস্মৃতি লিখে খোঁজার ফলাফল: ফলাফলের নিচে বিভাগের পরিচয়](সহায়িকা-ছবি/06-search-results.jpg) -->
ছবি ৪ —আসছে <!-- তারিখ অনুযায়ী সব ক্লাসের সূচি। ফোনে নিচে নামতে আঙুল দিয়ে ওপরে সোয়াইপ করুন -->

*ছবি ৫ — পাঠের নম্বর দিয়ে একটি ক্লাস খোঁজার উদাহরণ। ফলাফলের নামে ট্যাপ করে ক্লাস খুলুন।*
#### ক্লাস খুলে কোথা থেকে পড়বেন
পাতার শুরুতে **ক্লাস ডিটেইলস** দেখুন। সেখানে তারিখ, উপস্থাপক, পত্র-অর্ধ, আলোচ্য রচনা ও পাঠ্যবস্তু মিলিয়ে নিন।

ছবি আসছে <!-- ক্লাসটি সঠিক কি না, এই তথ্যগুলি দেখে নিশ্চিত হন।-->
নিচে নামলে বিভিন্ন অংশ পাবেন।
| অংশ | কীভাবে ব্যবহার করবেন |
| --- | --- |
| **মূল ক্লাস / অডিও** | অডিও পাওয়া গেলে প্লে-চিহ্নে ট্যাপ করে শুনুন। |
| **ট্রানস্ক্রিপশন / সম্পূর্ণ ট্রানস্ক্রিপশন** | ক্লাসের বক্তব্য পড়ুন; কলাপ্স্ড অংশ খুলুন। |
| **শর্ট ইন্ট্রো / কী পয়েন্টস** | সংক্ষিপ্ত পরিচয় ও মূল বিষয়গুলি দিয়ে শুরু করুন। |
| **পরিভাষা** |
| **কালপঞ্জি** | ঘটনার ক্রম দেখুন।
| **উল্লিখিত বই / রিলেটেড রিসোর্সেস** | সহায়ক লেখা ও প্রাসঙ্গিক অন্য বিষয়ে যান। |
| **ভাববার বিষয় / ক্যুইজ / ওয়ার্কশীট** | পড়ার পরে প্রস্তুতির জন্য। |
#### ছোট তিরচিহ্নে ট্যাপ করুন
কোনও শিরোনামের পাশে **› / ছোট তীর** থাকলে সেটি কলাপ্স্ড অংশ হতে পারে। শিরোনাম বা তীরে ট্যাপ করলে ভিতরের লেখা খুলবে; আবার ট্যাপ করলে গুটিয়ে যাবে।
**একটি ভাঁজ খুলে তার ভিতরে আরও তীর পেলে, সেই অংশটিও আলাদা করে খুলে দেখুন।** উদাহরণ: **কী পয়েন্টস → একটি পয়েন্ট**।

ছবি আসছে <!-- ক্লাসটি সঠিক কি না, এই তথ্যগুলি দেখে নিশ্চিত হন।-->
অডিওর জায়গায় “file does not exist”, অনুমতি চাওয়া বার্তা বা খালি বাক্স দেখলে অডিওটি তখন ব্যবহারযোগ্য নাও হতে পারে। লেখার অংশ পড়ুন; প্রয়োজনে [[বিশেষ দ্রষ্টব্য ও অনুরোধ|পেজ-এর ঠিকানা-সহ সমস্যাটি জানান]]।
#### রবীন্দ্রনাথের মূল লেখা খুঁজুন
ক্লাসের আলোচনা পড়ে আলোচ্য রচনাটিও দেখতে চাইলে মেনুতে **01 - রবীন্দ্ররচনা** খুলুন। তারপর ভেতরের বিভাগ থেকে রচনার নাম বেছে নিন।
**জীবনস্মৃতির উদাহরণ:**
1. **মেনুতে** যান
2. **01 - রবীন্দ্ররচনা** খুলুন।
3. **02 নন-ফিকশন → আত্মজীবনী → 02 জীবনস্মৃতি** খুলুন।
4. **জীবনস্মৃতি** পাতায় ট্যাপ করুন।

ছবি আসছে <!-- ক্লাসটি সঠিক কি না, এই তথ্যগুলি দেখে নিশ্চিত হন।-->
[[01 - রবীন্দ্ররচনা/02 নন-ফিকশন/আত্মজীবনী/02 জীবনস্মৃতি/জীবনস্মৃতি|জীবনস্মৃতির মূল লেখার পাতা খুলুন →]]
ক্লাসের নোটের ভিতরে কোনও বই, ব্যক্তি বা অন্য রচনার নামে লিঙ্ক থাকলে সেটিতেও ট্যাপ করতে পারেন। অন্য পাতা দেখে ক্লাসে ফিরতে ব্রাউজারের **Back / পেছনে** ব্যবহার করুন।
####. পাঠক্রম, পরিভাষা বা অনুশীলনে যান
হোমের নিচের **কয়েকটি লিঙ্ক** ও **আরও কয়েকটি** অংশ দেখুন। মেনুতেও সংশ্লিষ্ট বিভাগগুলি আছে:
- **04 - রবীন্দ্রসাহিত্য পাঠক্রম**: পত্র, অর্ধ ও পাঠ্যবিষয়।
- **05 - অ-রবীন্দ্ররচনা**: সহায়ক বই ও লেখা।
- **06 - লিটারেরি টার্ম্স্ ইত্যাদি**: সাহিত্য আলোচনার শব্দ ও ধারণা।
- **07 - ক্যুইজ, ওয়ার্কশীট ইত্যাদি**: অনুশীলনের উপকরণ।
- **08 - নোটিস ইত্যাদি**: ক্লাস ও অনুষ্ঠানের খবর।
[ভুল-ত্রুটি জানান](https://records.basicsnbeyond.school/trifeedback)
· [[প্রথম পাতা|←হোমে ফিরুন ]]