> [!info] এক ঝলকে
> **তারিখ:** ৪ঠা সেপ্টেম্বর ২০২৬
> **সময়:** সন্ধ্যে ৬টা
> **উপস্থাপক:** বক্তৃতায় শ্রী মৃণাল ঘোষ; গানে শ্রী সুবিদ ঠাকুর
%% এখানে অনুষ্ঠান ইত্যাদির আমন্ত্রণপত্রের ছবি আসবে %%
![[Pasted image 20260927175014.png]]
<!-- এখানে অনুষ্ঠান ইত্যাদির আমন্ত্রণপত্রের ছবি আসবে -->
আগামীকাল জন্মাষ্টমী। ইনস্টিটিউট-এ অবনীন্দ্র জন্মোৎসব। শ্রী মৃণাল ঘোষের বক্তৃতা। মৃণালবাবু শিল্প সমালোচক হিসেবে সুপরিচিত। তাঁর বক্তব্যের সংক্ষিপ্তসার আগেই গ্রুপে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অবনীন্দ্রনাথের গান শোনাবেন শ্রী সুবিদ ঠাকুর। তিনি ঠাকুরবাড়ির সদস্য, অবনীন্দ্রনাথের মেজদাদা সমরেন্দ্রনাথের প্রপৌত্র।
এই উপলক্ষে কাল রবীন্দ্রসাহিত্য পাঠক্রমের **ক্লাস বন্ধ** থাকবে । সাধারণভাবে আমরা শুক্র বা শনিবারে অনুষ্ঠান না রাখার চেষ্টা করা হয়, যাতে পাঠক্রমের ক্লাসের সঙ্গে বিরোধ না ঘটে। তবে বছরের কয়েকটি দিন (০১ জানুয়ারি, ৩০ জুন, ১৮ জুলাই, জন্মাষ্টমী, ...) অনুষ্ঠান নির্দিষ্ট থাকে, সেটা শুক্র বা শনিবার পড়লে কিছু করার থাকে না।